নওগাঁয় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত-১৩

নওগাঁ প্রতিনিধি:
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত-১৩। নওগাঁ-৫ (নওগাঁ সদর) আসনে নির্বাচনি প্রচারণা চালানোর সময় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১৩ আহত হয়েছেন। মঙ্গলবার বিকাল ৫টার দিকে নওগাঁ সদর উপজেলার চক গোপাই গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে সদর উপজেলার হাসাইগাড়ী ইউনিয়নের চক গোপাই গ্রামে জামায়াতের নেতাকর্মীরা দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় জামায়াত-বিএনপির নেতাকর্মীদের মধ্যে বাগিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বিএনপির দাবি, সংঘর্ষে তাদের পাঁ চজন আহত হয়েছেন। জামায়াতের দাবি, তাদের আট জন আহত হন।

শিরোনাম