নওগাঁ ও পাবনায় বাসে ডাকাতি,আটক-৬

নওগাঁ ও পাবনা প্রতিনিধঃ
নওগাঁ ও পাবনায় বাসে ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ ছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস, দেশীয় অস্ত্রসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে।

জয়পুরহাট, গাইবান্ধা ও বগুড়া থেকে এই ছয় জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে পাঁচ জন গত ২৮ ফেব্রুয়ারি পাবনার সাঁথিয়ায় ডাকাতিতেও জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃতরা হলো- জয়পুরহাটের শামীম ইসলাম সদুল (২৭), রঞ্জিত চন্দ্র বর্মণ (৩০), আব্দুল লতিফ ওরফে নাঈম (২৭), গাইবান্ধার শাহারুল ইসলাম (৩৭), শহিদুল ইসলাম (৪০) ও বগুড়ার শাহাদাত হোসেন (৪০)।

শিরোনাম