নওগাঁ থেকে গ্রেপ্তার করা হলো মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা মামুনকে

স্টাফ রিপোর্টারঃ
নওগাঁ থেকে গ্রেপ্তার করা হলো মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা মামুনকে।বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় মানিকগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ড ও নাশকতা মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে নওগাঁ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মানিকগঞ্জ সদর থানার ওসি এসএম আমান উল্লাহ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত মামুন মানিকগঞ্জ সদর উপজেলার তরাঘাট মিল্কভিটা এলাকার মো. আব্দুল মতিন মোল্লার ছেলে। তার বাবা মতিন দীঘি ইউনিয়নের সাবেক
চেয়ারম্যান। একই মামলায় তারা দু’জনেই এজাহারভুক্ত আসামি। পুলিশ জানায়, জেলা বিএনপি কার্যালয় পোড়ানো ও নাশকতার দায়ে স্বেচ্ছাসেবক দলের পৌর শাখার আহ্বায়ক এডভোকেট মুরাদ হোসেন ২৫শে সেপ্টেম্বর মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা করেন। মামলায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৯১ জনের নাম উল্লেখ এবং ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

শিরোনাম