ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দায় বজ্রপাতের বিকট শব্দে একটি কওমী মাদ্রাসার অন্তত ২১ জন শিক্ষার্থী আহত হয়েছে । সোমবার সন্ধ্যায় উপজেলা সদরের মদিনাতুল উলুম ইসলামিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ১২ জনকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা হলো, ওলিউল্লাহ, ফেরদাউস, মুস্তাকিম, আবু হুসাইন, সাজিন, মারুফ, রিয়াদ, বায়েজিদ ও মুজাহিদ। সকলেই মাদরাসার নাজেরা বিভাগের ৩য় শ্রেণির ছাত্র।