নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ৪ জন নিহত

স্টাফ রিপোর্টার:
নড়াইলের সদরে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় ৪ জন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সিংগা গ্রামে এ ঘটনা ঘটে।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, খলিল (৬০), তাহাজ্জত (৩০), ওসি (৩০) ও ফেরদৌস (৪০)। তারা সবাই একই এলাকার বাসিন্দা। ওসি জানান, আজ সকালে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এসময় ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান। পরে হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান।

শিরোনাম