নড়াইলে ব্যবসায়ীর বাড়িতে ককটেল বিস্ফোরণ,থানা নিলো না জিডি

বিশেষ প্রতিনিধিঃ
ব্যবসায়ীর বাড়িতে ককটেল বিস্ফোরণ,থানা নিলো না জিডি। নড়াইলে হুমকি দিয়ে এক ব্যবসায়ীর বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। গতকাল বুধবার রাত আটটার দিকে সদর উপজেলার কলোড়া ইউনিয়নের আগদিয়া গ্রামের ব্যবসায়ী আসাদুল খন্দকারের বাড়িতে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।

খোঁজ নিয়ে জানা গেছে,গত সোমবার রাত নয়টার দিকে আসাদুল খন্দকারের মুঠোফোনে অপরিচিত একটি নম্বর থেকে কল করে ছয় লাখ টাকা চাঁদা দাবি করা হয়। ঘণ্টাখানেক পর আবারও কল আসে। এবার চাঁদা না দিলে বোমা মারার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় পরদিন সদর থানায় আসাদুল লিখিত অভিযোগ দেন। এর পরদিনই তাঁদের বাড়িতে ককটেল দিয়ে হামলা করা হলো।

শিরোনাম