নতুন সরকারের যাত্রা শুরু, প্রস্তুত সচিবালয়

সংবাদ জমিন রিপোর্ট:
যাত্রা শুরু করলো বিএনপি নেতৃত্বাধীন তারেক রহমানের সরকার। গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু হলেও সরকারের কার্যক্রম শুরু হচ্ছে আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে।

সরকারি নিয়ম অনুযায়ী, আজ সকাল ৯টা থেকে অফিস শুরু হলেও প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুর ১২টার পরে আসবেন সচিবালয়ে। জানা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগের দ্বিতীয়তলায় ২০১ নম্বর কক্ষটি প্রস্তুত করা হয়েছে নতুন প্রধানমন্ত্রীর জন্য। আর ২০০ নম্বর কক্ষটি সভাকক্ষ হিসেবে ব্যবহৃত হবে।

প্রধানমন্ত্রীর পাশাপাশি একইসঙ্গে সকল মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও আজ থেকে নিজ নিজ মন্ত্রণালয়ে কাজ শুরু করবেন। এ উপলক্ষে সচিবালয়ে সাজ সাজ রব শুরু হয়েছে। সর্বত্র চলছে ব্যস্ততা। প্রধানমন্ত্রীসহ মন্ত্রীদের রুম সভাকক্ষ গোছানোর কাজে সব্যস্ত সবাই।

শিরোনাম