নদীতে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে প্রাণ গেলো দুই নারীর

বিশেষ প্রতিনিধিঃ
নদীতে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে প্রাণ গেলো দুই নারীর। গাজীপুরের কাপাসিয়ায় বানার নদীতে জমে থাকা কচুরিপানা পরিষ্কার করার সময় দুই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক নারী আহত হয়ে চিকিৎসাধীন আছেন। রবিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঘাগটিয়া ইউনিয়ের বানার নদীর খিরাটি এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- কাপাসিয়া উপজেলার খিরাটি গ্রামের সাবেক সেনাসদস্য রফিকুল ইসলামের স্ত্রী লিপি আক্তার (৪০) ও একই গ্রামের আসিম উদ্দিনের স্ত্রী বিলকিস আক্তার (৪২)। এ ঘটনায় একই গ্রামের মিঠু মিয়ার স্ত্রী বিনা আক্তারকে উদ্ধার করে নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শিরোনাম