নদীতে নিলো ঘর,পানিতে ডুবে মরলো দুই শিশু

নিজস্ব প্রতিনিধি,
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে মাসুম (৮) ও মারুফ (৭) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের নম্বর ওয়ার্ডের গাংচিল আবাসনে এ ঘটনা ঘটে। মৃত শিশুরা ওই এলাকার মাসুদের ছেলে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম দুই সহোদরের মৃত্যুর বিষয়ে নিশ্চিত করে বলেন, ‘পরিবারের কোনও অভিযোগ না থাকায় মরদেহ দুটি হস্তান্তর করা হয়েছে।

শিরোনাম