নবাবগঞ্জে চাঞ্চল্যকর লাবিব হত্যার মূল ঘাতক গ্রেফতার

ঢাকা প্রতিনিধিঃ
ঢাকার নবাবগঞ্জের চাঞ্চল্যকর শিশু লাবিব (৮) হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন ও মূল আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ময়মনসিংহ জেলায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মো. সায়েম মোল্লাকে গ্রেপ্তার করা হয়।

সায়েম উপজেলার বাহ্রার এলাকার জসিম উদ্দিনের ছেলে। বুধবার বিকালে দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

শিরোনাম