নবাবগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোহেলকে হত্যার হুমকি স্বেচ্ছাসেবকলীগ নেতার

স্টাফ রিপোর্টারঃ
নবাবগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোহেলকে হত্যার হুমকি স্বেচ্ছাসেবকলীগ নেতার।ঢাকার নবাবগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. কাজী সোহেলকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। শনিবার রাতে যন্ত্রাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুুরুজ দেওয়ান মুঠোফোনে তাকে এ হুমকি দেন।

এ ঘটনায় গত রোববার সুরুজের নাম উল্লেখ করে নবাবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সাংবাদিক কাজী সোহেল উপজেলার গোবিন্দপুর গ্রামের ভুলু কাজীর ছেলে। তিনি দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার এবং নবাবগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

শিরোনাম