নবীগঞ্জে খতনা করতে গিয়ে লিঙ্গ কর্তন

স্টাফ রিপোর্টারঃ
নবীগঞ্জে আউশকান্দি বাজারে কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে শিশুকে খতনা করতে গিয়ে লিঙ্গ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে। এসময় উত্তেজিত জনতা প্রতিষ্ঠানটি ঘেরাও করে। ঘটনার লাইভ সংবাদ প্রচার করতে গিয়ে মালিকপক্ষের সুহুল আমিন সাংবাদিকদের হাত-পা ভেঙে দেয়ার হুমকি দেন।

খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে কাউকে খোঁজে পায়নি। এনিয়ে শিশু তামিমের চাচা হারুন মিয়া বাদী হয়ে নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। বুধবার রাতে উপজেলার দেবপাড়া ইউনিয়নের ফরিদপুর গ্রামের আব্দুস শহীদের পুত্র ৬ষ্ঠ শ্রেণির ছাত্র তামিম আহমেদকে (১২) কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে খতনা করার জন্য নিয়ে আসেন। ডায়াগনস্টিক সেন্টারের মালিক সুহুল আমিন তালা খুলে অপারেশন থিয়েটারে প্রবেশ করেন। এসময় হঠাৎ রোগীর চিৎকার শোনে মা-বাবা, আত্মীয়স্বজন ভেতরের প্রবেশ করেন। তখন ডাক্তার ও মালিক রোগীকে চড়-থাপ্পড় মারে। ওই সময় পিতা ও মাতা প্রতিবাদ করলে রোগীর আত্মীয়স্বজনকে মারপিটের অভিযোগ ওঠে।

শিরোনাম