নরসিংদীতে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিতে প্রাণ গেলো যুবদল নেতার

নরসিংদী প্রতিনিধিঃ
আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিতে প্রাণ গেলো যুবদল নেতার। নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে এই সংঘর্ষের সময় গুলিতে সাদেক হোসেন (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুই পক্ষের কমপক্ষে আরও ১০ জন। নিহত সাদেক হোসেন আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামের রূপ মিয়ার ছেলে এবং তিনি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

জানা যায়, বেশ কিছু দিন ধরেই সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। এর জেরে এলাকায় দফায় দফায় সংঘর্ষের ঘটনাও ঘটে। তারই ধারাবাহিকতায় সোমবার সকালে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে সাদেক হোসেন গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

শিরোনাম