নরসিংদীতে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেলো প্রবাসীর, আহত-২

নরসিংদী প্রতিনিধি
গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেলো প্রবাসীর, আহত-২। নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক প্রবাসী নিহত হয়েছেন। এ সময় আরও দুজন গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার (০৮ ডিসেম্বর) দুপুরে রায়পুরার চরাঞ্চল নিলক্ষার দড়িগাঁও এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। কুয়েতপ্রবাসী মামুন মিয়া (২৫) ১৫ দিন আগে ছুটিতে দেশে এসেছিলেন। তিনি রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের দড়িগাঁও এলাকায় আবদুল আউয়ালের ছেলে। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, ‘ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একজনের মৃত্যুর খবর শুনেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শিরোনাম