নরসিংদীতে স্বামীর দেয়া আগুনে পুড়ে মরলো স্ত্রী ও ছেলে

সংবাদ জমিন রিপোর্টঃ
স্বামীর দেয়া আগুনে পুড়ে মরলো স্ত্রী ও ছেলে।নরসিংদী সদর উপজেলার পশ্চিম ঘোড়াদিয়ায় বসতবাড়িতে স্বামীর দেওয়া আগুনে দগ্ধ হয়ে রীনা বেগম (৩৬) ও তার ছেলে ফরহাদ (১৫) মারা গেছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।

বিষয়টি নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে রীনা বেগম এবং দুপুর ১টার দিকে তার ছেলে ফরহাদ মারা যান। রীনার শরীরের ৫৮ শতাংশ ও ফরহাদের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল।

শিরোনাম