নরসিংদীর শিবপুরে ছুরিকাঘাতে জোড়া খুন

নরসিংদী প্রতিনিধিঃ
শিবপুরে ছুরিকাঘাতে জোড়া খুন। বাড়ির আঙিনায় ময়লা পানি আসা নিয়ে বিরোধের জের ধরে নরসিংদীর শিবপুর উপজেলায় সোহাগ মিয়া (৪০) ও রানা মিয়া (৩৫) নামে দুই ভাইকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। প্রতিবেশী চাচা এবং দুই চাচাতো ভাই এই জোড়া হত্যাকাণ্ড ঘটান বলে জানিয়েছেন পুলিশ ও পরিবারের সদস্যরা। এ সময় নিহত দুজনের মা শামীমা আক্তার আহত হন।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই ভাই বৈলাব গ্রামের সাবেক সেনাসদস্য মো. আসাদুজ্জামানের ছেলে। হত্যায় অভিযুক্ত তিন জন হলেন প্রতিবেশী চাচা মামুন মিয়া, তার দুই ছেলে দিদার মিয়া ও বিদ্যুৎ মিয়া।

শিরোনাম