নরেন্দ্র মোদির চিঠি,তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত
সংবাদ জমিন রিপোর্ট:
নরেন্দ্র মোদির চিঠি,তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত। বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেওয়ার পর নরেন্দ্র মোদির চিঠি তারেক রহমানের কাছে হস্তান্তর করেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। চিঠিতে নরেন্দ্র মোদি বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার কথা উল্লেখ করেন।
চিঠিতে নরেন্দ্র মোদি উল্লেখ করেন, “বাংলাদেশের সদ্য সমাপ্ত সংসদীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জয় এবং বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আপনার নিযুক্তির জন্য আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই। এই অফিসের উচ্চ দায়িত্ব গ্রহণের জন্য আমি আপনার প্রতিটি সাফল্য কামনা করি। আপনার এই বিজয় আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রমাণ এবং দেশকে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার দৃষ্টিভঙ্গির প্রতি তাদের আস্থার প্রমাণ।”