নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চালক-যাত্রীসহ ৩ জনের
রাজশাহী প্রতিনিধিঃ
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চালক-যাত্রীসহ ৩ জনের।নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের চাপায় ও মোটরসাইকেল ধাক্কায় তিন জন নিহত হয়েছেন। শনিবার (২৩ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে নাটোর বগুড়া-মহাসড়কে সিংড়া উপজেলার বারইহাটি এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত ভ্যানচালক ও এক যাত্রী নিহত হয়।নিহতরা হলেন, সিংড়া উপজেলার বড় বারইহাটি গ্রামের তাইরদ্দির ছেলে আত্তারি মৃধা এবং খইরুদ্দিনের ছেলে মো. মোজা।
অপরদিকে রবিবার (২৪ আগস্ট) সকাল আনুমানিক ৮টার দিকে নাটোর-বনপাড়া মহাসড়কে হয়বাতপুর বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় নাজিম উদ্দীন (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়। নিহত নাজিম উদ্দীন নাটোরের ৪ নম্বর লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের মৃত সিরাজ উদ্দীনের ছেলে।