নাটোরে সড়ক থেকে প্রাইভেটকারসহ চালকের গলা কাটা লাশ উদ্ধার

রাজশাহী প্রতিনিধিঃ
সড়ক থেকে প্রাইভেটকারসহ চালকের গলা কাটা লাশ উদ্ধার।নাটোরের লালপুরে সড়কে প্রাইভেটকারের পাশ থেকে চালকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। প্রাইভেটকারটিতেও রক্ত ছিল। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা চালককে হত্যা করেছে। এ ঘটনায় পুলিশ একজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতারও করেছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ১০টায় উপজেলার গোপালপুর-লালপুর সড়কের গোপালপুর মিলস্ হাইস্কুলের পাশের রাস্তা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম সাইদুর রহমান (৩৫)। তিনি কুষ্টিয়ার ভেড়ামারা রেলগেট এলাকার বামনগ্রামের বাসিন্দা। এ ব্যাপারে মামলা হয়েছে।

শিরোনাম