নাতিন জামাইয়ের ইটের আঘাতে প্রাণ গেল নানি শাশুড়ির

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
বন্দরে নাতিন জামাইয়ের ইটের আঘাতে আহত নানি শাশুড়ির তিনদিন পর মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধার নাম নুরুননেছা (৬০)। বৃহস্পতিবার ভোরে দড়িসোনাকান্দা এলাকায় ভাড়া বাড়িতে তার মৃত্যু হয়।

৯৯৯ ফোন পেয়ে বন্দর থানা পুলিশ বৃদ্ধার লাশ উদ্ধার মর্গে প্রেরণ করে। ঘটনার পর থেকে ঘাতক নাতিন জামাই মো. হৃদয় মিয়া (২৭) পলাতক। ইফতার খাওয়ানোকে কেন্দ্র করে নাতিন জামাইয়ের হাতে নানি শাশুড়ি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী জানিয়েছেন।

শিরোনাম