সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল মসজিদে নামাজরত অবস্থায় সায়মন (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাত করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় আহত সায়মন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে পরিবার জানায়। গত শনিবার রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ওসি আজিজুল হক। জানা যায় শনিবার রাত ৮টায় উপজেলার শংকুচাইল উচ্চ বিদ্যালয়ের মসজিদে এশার নামাজের সময় এ ঘটনা ঘটে। আহত সায়মন শংকুচাইল দক্ষিণ পাড়া সাবেক সেনা সদস্য আলী হায়দারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার ওসি আজিজুল হক জানান, এ ঘটনায় অপরাধীকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।