নারায়ণগঞ্জে চাঁদাবাজির অভিযোগে বিএনপি’র ২ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ
চাঁদাবাজির অভিযোগে বিএনপি’র ২ নেতা গ্রেপ্তার।নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে বিএনপি’র দুই নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় অভিযান চালিয়ে নিজ নিজ বাসা থেকে তাদেরকে আটক করা হয়। পরে গতকাল বিকালে তাদের এক মাসের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আটককৃতরা হলেন, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ-সভাপতি এস এম আসলাম এবং নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক টি.এইচ. তোফা।

শিরোনাম