নারায়ণগঞ্জে বিদ্যুতের সাবস্টেশনে আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। শুক্রবার (১ মে) বিকাল সাড়ে ৫টার দিকে সিদ্ধিরগঞ্জ গ্রিড উপকেন্দ্রের ৩০০ এমভিএ ২৩০/১৩২ কেভি ট্রান্সফরমারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে সিদ্ধিরগঞ্জে অবস্থিত ৩৫০ মেগাওয়াট ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (ইজিসিবি) পাওয়ার প্লান্টের সাবস্টেশনে হঠাৎ বিকট শব্দ শোনা যায়। এরপরই ট্রান্সফরমারের দিক থেকে ঘন ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই ট্রান্সফরমারের একটি অংশে আগুন ছড়িয়ে পড়ে।

শিরোনাম