নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
বুহুতল ভবন থেকে বাউলশিল্পীর লাশ উদ্ধার, স্বামী আটক।নারায়ণগঞ্জের ফতুল্লায় আনিকা আক্তার আনিকা (১৯) নামে এক বাউলশিল্পীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আনিকার স্বামী হাবিবুর রহমানকে (২৫) আটক করেছে পুলিশ।
শনিবার (৪ অক্টোবর) ভোরে ফতুল্লার ভুঁইগড় মাস্টারবাড়ি এলাকার একটি পাঁচতলা ভবনের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে।
আনিকা মাদারীপুর জেলার মোস্তফাকুর গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে। হাবিবুর ও আনিকা ফতুল্লার ভুঁইগড় এলাকায় মাস্টারের বাড়ির একটি ভাড়া ফ্ল্যাটে বসবাস করতেন। তাদের চার মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।