নারায়ণগঞ্জে সিগারেট পানের অনুরোধ করায় কিশোরকে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জে দূরে সরে গিয়ে ধূমপানের অনুরোধ করায় সালমান (১৭) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয় কিশোর গ্যাং সদস্য জাহিদ তার দলবল নিয়ে তাকে পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনেরা। আরও অভিযোগ উঠেছে, হত্যাকাণ্ডটি ধামাচাপা দেয়ার চেষ্টা চালান জামান নামে স্থানীয় এক ইউপি সদস্য। নিহতের মা-বাবাকে তিনি বলেন, ‘লাশটা দাফন করে ফেলো, পরে যাদের সঙ্গে মারামারি হইছে মীমাংসা করে দেবো।’ তার কথায় সালমানের মরদেহ দাফন করলে খবর পেয়ে শুক্রবার দুপুরে পুলিশ এসে ময়নাতদন্তের জন্য লাশ তুলে মর্গে পাঠায়।

ঘটনাটি ঘটেছে সদর উপজেলার ফতুল্লার কুতুবপুর ক্যানেলপাড় এলাকায়। নিহত সালমান খুলনা জেলার শাহারাবাদ থানার জিনারতলা গ্রামের ভ্যানচালক মোফাজ্জল মিয়া ও খুকু বেগম দম্পতির ছেলে। তারা সপরিবারে ফতুল্লার কুতুবপুর চিতাশাল কুসুমবাগ এলাকার ২নং গলির শাহজাহান মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। নিহতের মা খুকু বেগম বলেন, বৃহস্পতিবার রাত ৯টায় ক্যানেলপাড় এলাকায় সাদ্দাম মিয়ার চায়ের দোকানের সামনে সালমান দাঁড়িয়ে ছিল। তখন জাহিদ নামে এক ছেলে সিগারেট ধরায়। এতে সালমান তাকে দূরে গিয়ে সিগারেট খেতে বলে। এ ব্যাপারে মামরা হয়েছে।

শিরোনাম