নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণ, আহত-৬

বিশেষ প্রতিনিধিঃ
সিমেন্ট কারখানায় বিস্ফোরণ, আহত-৬ । নারায়ণগঞ্জের বন্দরে বসুন্ধরা সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে ছয় জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শনিবার (২২ নভেম্বর) রাতে বন্দর থানার মদনগঞ্জ এলাকায় মদনগঞ্জে বসুন্ধরা সিমেন্ট কারখানায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- ফেনীর নাহিদ হাসান (২২), পাবনার কামাল হোসেন (৪৫), নোয়াখালীর তাইজুল ইসলাম (৩৫), জামালপুরের ফেরদৌস (৩৫), কুষ্টিয়ার তোরাব আলী (৫৫) ও নারায়ণগঞ্জের আতিকুর রহমান (৪২)।

দগ্ধদের হাসপাতালে নিয়ে যাওয়া মো. রহিম জানান, সন্ধ্যা ৭টার দিকে কারখানায় বয়লার বিস্ফোরণ হলে তারা ছয় জন দগ্ধ হন। সঙ্গে সঙ্গে উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।

শিরোনাম