নারী পুলিশকে যৌন হয়রানির অভিযোগ পুলিশ সদস্যের বিরুদ্ধে

টাঙ্গাইল প্রতিনিধিঃ
নারী পুলিশকে যৌন হয়রানির অভিযোগ পুলিশ সদস্যের বিরুদ্ধে। টাঙ্গাইলের কালিহাতিতে এক নারী পুলিশ সদস্যকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে একই থানার আনিছুর রহমান নামের আরেক পুলিশ সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় গত মঙ্গলবার (২৬ আগস্ট) জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। তবে গতকাল অভিযোগের বিষয়টি জানাজানি হয়।

অভিযুক্ত আনিছুর রহমান ও ভুক্তভোগী একই থানায় কর্মরত। গত ১৯ আগস্ট রাত আড়াইটার দিকে ডিউটি শেষে বাসায় ফেরার সময় থানা সংলগ্ন মসজিদের পশ্চিম পাশের রাস্তায় এ ঘটনা ঘটে।

শিরোনাম