নিউইয়র্কে আটক যুবলীগ নেতা ছাড়া পেয়েছেন

আন্তর্জাতিক ডেস্কঃ
নিউইয়র্কে আটক যুবলীগ নেতা ছাড়া পেয়েছেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে ডিম ছোড়ার ঘটনার পর আটক যুবলীগ নেতা মিজানুর রহমান জামিনে ছাড়া পেয়েছেন।

কুইন্স কাউন্টি ক্রিমিনাল কোর্ট তাঁকে মঙ্গলবার নিউইয়র্কের স্থানীয় সময় রাত নয়টায় জামিনে মুক্তি দেয়। এ সময় আওয়ামী লীগের নেতা–কর্মীরা তাঁকে ফুল দিয়ে বরণ করেন এবং স্লোগান দেন। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তাঁকে ফোন করে অভিবাদন জানিয়েছেন বলে জানান মিজান।

শিরোনাম