নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলা,পঁচা ডিম নিক্ষেপ,আটক-২

সংবাদ জমিন,আন্তর্জাতিক ডেস্কঃ
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলা,পঁচা ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের সামনে ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সমর্থকরা বিক্ষোভ করে বিভিন্ন শ্লোগান দেয়। সোমবার (২৫ আগস্ট) তথ্য উপদেষ্টা মাহফুজ আলম কনস্যুলেটে এক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অবস্থান করছিলেন। এ সময় তারা হামলা করে ও পঁচা ডিম নিক্ষেপ করে।

এ বিষয়ে জানতে চাইলে কনস্যুলেটে কর্মরত একজন কর্মকর্তা বলেন, ‘বিক্ষোভকারীরা কনস্যুলেট বিল্ডিংয়ের সম্পত্তির ক্ষতি করেছে। আমরা পুলিশে খবর দেওয়ার পরে দুই জনকে আটক করা হয়েছে।’

শিরোনাম