নিখোঁজের দুই দিন পর ধানমন্ডি লেক থেকে উদ্ধার করা হলো কিশোরের লাশ

সংবাদ জমিন রিপোর্টঃ
ধানমন্ডি লেক থেকে উদ্ধার করা হলো কিশোরের লাশ। নিখোঁজের দুই দিন পর রাজধানীর ধানমন্ডি লেক থেকে মো. ওমর ফারুক মোল্লা (১৮) নামে এক কিশোরের অর্ধগলিত ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৫ অক্টোবর) সকালে ধানমন্ডির ৫ নম্বর রোডের নায়রী রেস্টুরেন্ট সংলগ্ন ব্রিজের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ওমর ফারুক হাজারীবাগের বউবাজার এলাকার সোনাতনঘরে পরিবারের সঙ্গে থাকতো। তার বাবা আব্দুল কুদ্দুস মোল্লা পেশায় মাছ ব্যবসায়ী। পরিবারের সদস্যদের ধারণা, ওমর ফারুক সম্ভবত অসাবধানতাবশত পানিতে পড়ে মারা গেছে, কারণ সে সাঁতার জানতো না।

ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শিরোনাম