নিখোঁজের ১০ দিন পর পার্লার থেকে স্ত্রীর লাশ উদ্ধার, স্বামী আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নিখোঁজের ১০ দিন পর পার্লার থেকে স্ত্রীর লাশ উদ্ধার, স্বামী আটক। নারায়ণগঞ্জ শহরের একটি বিউটি পার্লার থেকে কামরুন নাহার ইতি (২৭) নামে এক নারী উদ্যোক্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় ওই নারীর স্বামী আনোয়ার হোসেন সেন্টুকে (৪৫) আটক করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকালে আমলাপাড়া এলাকার পরী বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টারের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

আটক আনোয়ার হোসেন সেন্টু শহরের মাসদাইর এলাকার ইলিয়াস সরদারের ছেলে। তিনি তার স্ত্রীকে ইতিকে নিয়ে মাসদাইর এলাকায় বসবাস করতেন। তাদের সংসারে ১২ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। নিহত ইতি পেশায় উদ্যোক্তা ও বিউটি পার্লারের মালিক। পুলিশ সূত্রে জানা গেছে, বিকালে পার্লারের ভেতর থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশের গিয়ে দরজা ভেঙে শৌচাগার থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

শিরোনাম