নিখোঁজের ১৫ দিন পর সৌদির মরুভূমিতে সন্ধান মিললো বাংলাদেশি যুবকের লাশ

নিজস্ব প্রতিনিধিঃ
নিখোঁজের ১৫ দিন পর সৌদির মরুভূমিতে সন্ধান মিললো বাংলাদেশি যুবকের লাশ। সৌদি আরবে ১৫ দিন ধরে নিখোঁজের পর মরুভূমিতে বালু ও পাথরচাপা অবস্থায় উদ্ধার হয় মাদারীপুরের শিবচর উপজেলার যুবক সবুজ মাতুব্বরের (২৫) মরদেহ।

সোমবার (১৩ অক্টোবর) মরুভূমিতে পাওয়া অর্ধগলিত মরদেহের চেহারা চেনা না গেলেও পরিচিতরা শনাক্ত করেন সবুজকে। পরে খবর আসে বাড়িতে। এদিকে, বাড়িতে খবর এলে মাতম ওঠে অসহায় পরিবারে।

শিরোনাম