নিজের কৌশলেই আটকে গেছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:
নিজের কৌশলেই আটকে গেছেন ট্রাম্প। যদি শুধু ‘কথা’ দিয়েই যুদ্ধ জেতা যেত তাহলে ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধে অনেক আগেই জয়ী হয়ে যেতেন। কিন্তু যে যুদ্ধ খুব দ্রুত শেষ হয়ে যাবে প্রতিশ্রুতি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট, সেই যুদ্ধ এখনও ‘শেষ হয়েও হলো শেষ’ অবস্থায়। জয় পাওয়া তো দূরের কথা, ট্রাম্প এখন এই সংঘাত থেকে সম্মানজনক প্রস্থানের উপায় খুঁজছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর বিশ্লেষণে দাবি করা হয়েছে, ট্রাম্প নিজের তৈরি দুটি ফাঁদে আটকে গেছেন। একটি ভূ-রাজনৈতিক, অন্যটি অভ্যন্তরীণ। হরমুজ প্রণালির ওপর ইরানের প্রভাব এবং নতি স্বীকার না করার অবস্থান তাকে এমন অবস্থায় ফেলেছে। এর ফলে তিনি সামরিক দৃষ্টিকোণ থেকে যুদ্ধের সুনির্দিষ্ট সমাপ্তি টানতে পারছেন না।

শিরোনাম