পাবনা প্রতিনিধিঃ
নিজের গলা নিজে কেটে বৃদ্ধার আত্মহত্যা নিয়ে তোলপাড়।পাবনার চাটমোহরে ধারালো অস্ত্র দিয়ে নিজের গলা কেটে নিজেই আত্মহত্যা করলেন রফেজা খাতুন (৬৫) নামের এক বৃদ্ধা। রোববার দুপুর ২টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের মস্তালিপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আমিন উদ্দিনের মেয়ে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, স্বামীর কাছে তালাক পাওয়ার পর থেকে মস্তালিপুর গ্রামে বাবা আমিন উদ্দিনের বাড়িতেই বসবাস করতেন রফেজা খাতুন। দীর্ঘদিন ধরে অসুস্থতাজনিত কারণে শয্যাশায়ী ছিলেন তিনি। রোববার বেলা ২টার দিকে রফেজা খাতুনের গোঙানির শব্দ পেয়ে অন্য ঘরে থাকা ছেলে বউ ও প্রতিবেশীরা গিয়ে দেখেন রফেজা খাতুনের গলাকাটা এবং ঘরের চারদিকে ছোপ ছোপ রক্ত। মৃত্যু যন্ত্রণায় ছটফট করা অবস্থায় একপর্যায়ে মারা যান রফেজা খাতুন। মৃতদেহের পাশেই পড়ে ছিল রক্তমাখা ধারালো ধান কাটার কাঁচি।