নিজের পিস্তলের গুলিতে গুলিবিদ্ধ হলেন এসআই

রাজশাহী প্রতিনিধিঃ
নিজের পিস্তলের গুলিতে গুলিবিদ্ধ হলেন এসআই। রাজশাহীতে পিস্তলের ফায়ারিং পিন ‘মেরামত’ করতে গিয়ে দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ হয়েছেন পুলিশের এক এসআই। বুধবার (২৭ আগস্ট) রাত ১১টা ৮ মিনিটে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাটাখালী থানায় এ ঘটনা ঘটে। রাতেই ওয়ারেস আলী (৫০) নামের ওই এসআইকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানিয়েছে, ওয়ারেস আলী ৩০ বছরের বেশি সময় ধরে পুলিশে চাকরি করছেন। কনস্টেবল পদে চাকরিতে যোগদান করা ওয়ারেস পদোন্নতি পেয়ে প্রথমে সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং পরে এসআই হন। তিনি অস্ত্র চালনায় অভিজ্ঞ। তবে দুর্ঘটনাবশত গুলিটি বেরিয়ে গেছে। গুলিটি তার পায়ে হাঁটুর ওপরে লাগে। কাটাখালী থানার ওসি আবদুল মতিন বলেন,ঘটনার পর রাতেই তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হবে।

শিরোনাম