নিজ ঘর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর লাশ উদ্ধার করলো পুলিশ
বিশেষ প্রতিনিধি:
নিজ ঘর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর লাশ উদ্ধার করলো পুলিশ। কুষ্টিয়ার মিরপুরে নিজ ঘর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী সুমি আক্তারের (২৬) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) ভোরে উপজেলার আমবাড়িয়া গ্রামের নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। সুমি আক্তার আমবাড়িয়া গ্রামের কৃষক গোলাপ রহমানের মেয়ে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাস করেছেন। পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি বলেন, ‘মেয়েটি বিরল রোগে আক্রান্ত ছিলেন। সহপাঠী এবং গ্রামের বিভিন্ন মানুষের সহায়তায় তার চিকিৎসা চলছিল। কিন্তু গতকাল রাতে তার শরীরে প্রচণ্ড ব্যথা অনুভূত হয়। ভোরে নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, মেয়েটি আত্মহত্যা করেছে। এ ঘটনায় কোনও অভিযোগ না থাকা ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’