নিজ বাসা থেকে উদ্ধার করা হলো শিক্ষিকার হাত–পা বাঁধা লাশ

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চকগোবিন্দ বীজ অফিসের পেছনে নিজ বাসা থেকে হাত–পা বাঁধা অবস্থায় এক শিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত শামসুন্নাহার রুমা (৪৫) তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি সোলাইমান মাস্টারের মেয়ে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে তার বাসার দরজা দীর্ঘ সময় বন্ধ দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ঘরের ভেতর হাত–পা বাঁধা অবস্থায় তার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয় সূত্র জানায়, দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে তাকে হাত–পা বেঁধে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় পাওয়া গেছে, যা হত্যাকাণ্ডকে আরও রহস্যজনক করে তুলেছে। স্বজনদের অভিযোগ, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

শিরোনাম