নিবন্ধন পেতে ইসির সামনে আমজনতা’র তারেকের অনশন অব্যাহত

সংবাদ জমিন রিপোর্টঃ
নিবন্ধন পেতে ইসির সামনে আমজনতা’র তারেক অনশনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) তিনটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে ‘আমজনতার দল’ নিবন্ধন না পাওয়ায় ইসির গেটের সামনে মঙ্গলবার (৪ নভেম্বর) বিকালে থেকে আমরণ অনশনে বসে আছেন দলটির সদস্য সচিব তারেক রহমান।

বুধবার (৫ নভেম্বর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, তিনি তখনও একাই ইসির গেটের সামনে বসে আছেন। তাই নির্বাচন কমিশন থেকে সেই গেট বন্ধ রাখা হয়েছে। অন্য আরেকটি গেট দিয়ে ইসি কর্মকর্তা-কর্মচারীরা অফিসে প্রবেশ করছেন।

শিরোনাম