নির্বাচনকে বাধাগ্রস্ত করতে বিএনপির প্রার্থীর উপর গুলি করা হয়েছে : মির্জা ফখরুল

বিশেষ প্রতিনিধিঃ
নির্বাচনকে বাধাগ্রস্ত করতে বিএনপির প্রার্থীর উপর গুলি করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে বিএনপি–মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহকে গুলির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করতেই এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে।

মির্জা ফখরুল গতকাল বুধবার এক বিবৃতিতে এসব কথা বলেন। এরশাদ উল্লাহসহ অন্যদের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন তিনি। একই সঙ্গে গুলিতে আহত ব্যক্তিদের আশু সুস্থতা কামনা করেছেন তিনি।

শিরোনাম