নির্বাচ‌নি সভায় বিএনপির জন্য ভোট চাই‌লেন প্রধান শিক্ষক

বিশেষ প্রতি‌নি‌ধি:
নির্বাচ‌নি সভায় বিএনপির জন্র ভোট চাই‌লেন প্রধান শিক্ষক। সরকা‌রি চাক‌রিজীবী হয়েও চাক‌রি‌বি‌ধি উ‌পেক্ষা ক‌রে আসন্ন সংসদ নির্বাচ‌নের প্রচারণায় অংশ নি‌য়ে ধা‌নের শী‌ষে ভোট চে‌য়ে‌ছেন কু‌ড়িগ্রা‌মের এক‌টি সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যাল‌য়ের প্রধান শিক্ষক। সোমবার (১৭ ন‌ভেম্বর) সন্ধ্যায় সদ‌রের হ‌লোখানা ইউ‌নিয়‌নের সার‌ডোব আর‌ডিআরএস বাজার এলাকায় স্থানীয় বিএন‌পি আ‌য়ো‌জিত নির্বাচ‌নি প্রচারণা সভায় অংশ নি‌য়ে ধা‌নের শী‌ষে ভোট চান তিনি।

ওই প্রধান শিক্ষকের নাম আব্দুল গফুর। তি‌নি ইউ‌নিয়‌নের ৪ নম্বর ওয়া‌র্ডের সার‌ডোব গ্রা‌মের বা‌সিন্দা এবং একই ইউ‌নিয়‌নের ছাটকালুয়া সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যাল‌য়ের প্রধান শিক্ষক। সরকা‌রি চাক‌রিজীবী হ‌য়ে রাজ‌নৈ‌তিক দ‌লের সভায় অংশ নেওয়া এবং ভোট চাওয়ার বিষয়‌টি নিয়ে এলাকায় সমা‌লোচনা চলছে।

শিরোনাম