নির্বাচনের ফল স্থগিত করা হলে প্রতিহত করা হবে: ভিপি প্রার্থী জিতু
সাভার প্রতিনিধিঃ
নির্বাচনের ফল স্থগিত করা হলে প্রতিহত করা হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ফল স্থগিত করা হলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে সব ষড়যন্ত্র প্রতিহত করা হবে বলে ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আব্দুর রশিদ জিতু।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় এই সমন্বয়ক বলেন, ‘আমরা শুনতে পাচ্ছি, একটি স্বার্থান্বেষী মহল নির্বাচনের ফল স্থগিতের চেষ্টা চালাচ্ছে। এমন কোনও কিছু করার চেষ্টা করা হলে আমরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে প্রতিহত করবো।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় এই সমন্বয়ক বলেন, ‘আমরা শুনতে পাচ্ছি, একটি স্বার্থান্বেষী মহল নির্বাচনের ফল স্থগিতের চেষ্টা চালাচ্ছে। এমন কোনও কিছু করার চেষ্টা করা হলে আমরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে প্রতিহত করবো।’