নির্বাচন অফিসে বিএনপি নেতাকর্মীদের হামলা ও ভাঙচুর,আহত-৪

বিশেষ প্রতিনিধি:
নির্বাচন অফিসে বিএনপি নেতাকর্মীদের হামলা ও ভাঙচুর,আহত-৪। টাঙ্গাইলের গোপালপুর উপজেলা নির্বাচন অফিসে হামলা ও ভাঙচুর চালিয়ে কর্মকর্তাসহ চার জনকে মারধর করেছেন বিএনপির নেতাকর্মীরা। সোমবার (১০ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে উপজেলা নির্বাচন অফিসে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম।

মারধরে আহতরা হলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী নির্বাচন কর্মকর্তা মো. আবু রায়হান, ডাটা এন্ট্রি অপারেটর আমজাদ হোসেন ও স্ক্যানিং অপারেটর সুমন। উপজেলা নির্বাচন কর্মকর্তার অফিস সূত্র জানায়, হঠাৎ করে বিএনপির নেতাকর্মীরা নির্বাচন অফিসে এসে নির্বাচন কর্মকর্তার ওপর হামলা করেন। পরে আওয়ামী লীগের দোসর ট্যাগ দিয়ে অফিসের আরও তিন জন স্টাফকেও মারধর এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন তারা। পাশাপাশি অফিসে ভাঙচুর করেছেন।

শিরোনাম