নির্বাচন এলে তারা ধার্মিক সাজে: চরমোনাই পীর

নোয়াখালী প্রতিনিধিঃ
নির্বাচন এলে তারা ধার্মিক সাজে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, স্বাধীনতার ৫৪ বছরে বিভিন্ন স্বার্থান্বেষী মহল বারবার জাতিকে ধোঁকা দিয়েছে। নির্বাচন এলেই তারা দেশপ্রেমী সাজে, উলামায়ে কেরামের কাছে যায়, ধার্মিক সাজে। আর ক্ষমতায় গেলে দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানায়। অতীতে এরা দেশকে পাঁচ-পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছে। এদের থেকে সতর্ক থাকতে হবে।

রবিবার (২৪ আগস্ট) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে বেঙ্গল কনভেনশন হলে আয়োজিত এক উলামা ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশের আয়োজন করে নোয়াখালী উত্তর জেলা ইসলামী আন্দোলন।

শিরোনাম