নীলফামারীতে আগুনে পুড়ে ছাই ৫০ ঘর

সংবাদ জমিন ডেস্কঃ
আগুনে পুড়ে ছাই ৫০ ঘর। নীলফামারী সদরের পঞ্চপুকুর ইউনিয়নের তেলিপাড়া গ্রামে মালামালসহ ১৭ পরিবারের ৫০টি ঘর আগুনে পুড়ে গেছে। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গ্রামের শরিফুল ইসলামের বাড়ি থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এতে আশেপাশের ১৭ পরিবারের কমপক্ষে ৫০টি কাঁচা-পাকা ঘর এবং ঘরে থাকা ধান, চাল, পেঁয়াজ, রসুন ও পাটসহ ঘরের আসবাবপত্র পুড়ে যায়। খবর পেয়ে নীলফামারী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শিরোনাম