নুরাল পাগলের দরবার শরীফ এলাকা শান্ত, ৩৫০০ জনের বিরুদ্ধে মামলা

রাজবাড়ী প্রতিনিধিঃ
নুরাল পাগলের দরবার শরীফ এলাকা শান্ত, ৩৫০০ জনের বিরুদ্ধে মামলা। রাজবাড়ীর গোয়ালন্দে নিজেকে ইমাম মাহাদি দাবিদার নুরুল হক ওরফে নুরাল পাগলের দরবারে হামলা ও অগ্নিসংযোগ এবং লাশ তুলে পুড়িয়ে দেওয়ার পর বর্তমানে পরিবেশ স্বাভাবিক রয়েছে। গতকাল থেকেই দরবারের সামনে পুলিশ মোতায়েন রয়েছে। ধ্বংসস্তূপ দেখতে ভিড় করছেন উৎসুক জনতা।

এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতেই গোয়ালন্দ ঘাট থানায় মামলা হয়েছে। থানার উপপরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বাদী হয়ে অজ্ঞাতনামা তিন হাজার থেকে তিন হাজার ৫০০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

শিরোনাম