নুরের ওপর হামলার সাথে জামায়াত জড়িত: ছাত্রদল নেতা আমান

নিজস্ব প্রতিনিধিঃ
গণঅধিকারের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলায় জামায়াতে ইসলামী জড়িত বলে অভিযোগ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান। জামায়াত পরিস্থিতি ঘোলাটে করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্যারিস রোডে শাখা ছাত্রদলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ অভিযোগ করেন আমান। ডাকসু নির্বাচনে শিবিরের জিএসের প্রার্থিতার বিরুদ্ধে রিটকারী নারী শিক্ষার্থীকে সংঘবদ্ধ ‘ধর্ষণের’ হুমকি, রাবি ছাত্রদল নেত্রীদের হেনস্তা ও সারা দেশে নারী শিক্ষার্থীদের সাইবার বুলিংয়ের প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ হয়।

শিরোনাম