নুর আহত হয়েছেন জাতীয় পার্টির হামলায় : জামায়াত সেক্রেটারি

সংবাদ জমিন রিপোর্টঃ
নুর আহত হয়েছেন জাতীয় পার্টির হামলায়। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর পুলিশ ও সেনা সদস্যদের মারপিটে আহত হয়েছেন বলে অভিযোগ করেছে তার দল। যদিও শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টায় পাঠানো বিবৃতিতে জামায়াত জানিয়েছেন, নুরুল হক জাতীয় পার্টির সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন।

জামায়াতের কেন্দ্রীয় দফতর থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, ‘গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ অর্ধ শতাধিক নেতাকর্মী আওয়ামী ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টির সন্ত্রাসীদের হামলায় গুরুতরভাবে আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র নিন্দা প্রকাশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।’

শিরোনাম