নোয়াখালীতে পরিবারের সদস্যদের আটকে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার ঘটনায় গ্রেফতার-২

নোয়াখালী প্রতিনিধিঃ
পরিবারের সদস্যদের আটকে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার ঘটটনায় গ্রেফতার-২। নোয়াখালী পৌর এলাকায় স্বামী, শাশুড়ি ও দেবরকে আটকে রেখে এক গৃহবধূকে (১৮) ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে ৭ থেকে ৮ জন যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত হানিফ (২৯) ও কামরুল (৪৫) নামের দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। রবিবার (২৫ আগস্ট) বিকালে মাইজদী পৌর বাজার এলাকা থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

আটক ব্যক্তিরা হচ্ছেন, জেলার সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের দরবেশপুর গ্রামের ওলি উল্যার ছেলে হানিফ ও একই ইউনিয়নের বাহাদিপুর গ্রামের আবুল কাশেমের ছেলে কামরুল।

শিরোনাম