নোয়াখালীতে বাস চাপায় প্রাণ গেল মা-ছেলেসহ ৩ জনের

নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া গতির স্টার লাইন বাসের চাপায় সিএনজি আরোহী মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু হয়েছে। একই পরিবারের ৩ জনের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বেগমগঞ্জ-ফেনী আঞ্চলিক মহাসড়কের দুর্গাপুর ইউনিয়নের দোকানঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, দুর্গাপুর ইউনিয়নের ছাদু বেপারী বাড়ির সিএনজিচালক জসিম উদ্দিন (৫৫) ও তার মা তাহেরা বেগম (৭৫) এবং তার জেঠাতো ভাই সলিমুল্লার স্ত্রী কহিনুর বেগম (৪৫)।

শিরোনাম