নোয়াখালীতে বিএনপি’র দু’গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ-১

স্টাফ রিপোর্টারঃ
নোয়াখালীর সোনাইমুড়ীতে বিএনপি’র দু’গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিএনপি সমর্থিত প্রতিপক্ষ গ্রুপের লোকজনের গুলিতে মো. হালিম (৪০) নামে এক যুবদল নেতা গুলিবিদ্ধ হয়েছে।

সোমবার সন্ধ্যার দিকে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আবিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হালিম আমিশাপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব প্রার্থী ছিলেন এবং একই গ্রামের সমির উদ্দিন হাজী বাড়ির মজিবুল হকের ছেলে।

শিরোনাম